চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

নওগাঁ সংবাদদাতা

নওগাঁর আত্রাই উপজেলায় চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
আহত পুলিশ পুলিশ কনস্টেবল এমরান মিয়া বাগেরহাট জেলায় কর্মরত। তার শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, এমরান মিয়া রাতে খুলনা থেকে ছেড়ে আসা ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনে করে তার শ্বশুরবাড়ি আসছিলেন। সোমবার সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে স্টপেজ না থাকায় এর গতি কিছুটা কমে। এ সময় এমরান মিয়া দ্রুত নামার জন্য চলন্ত ট্রেন থেকে লাফ দেন। ভারসাম্য হারিয়ে তিনি সরাসরি ট্রেনের চাকার নিচে পড়ে যান। এতে তার দুটি পা হাঁটু থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে শ্বশুরবাড়ির লোকজনের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য এমরানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।
এক প্রশ্নের জবাবে ওসি আরও জানান, আহত এমরানের গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।