কুমিল্লায় ২০ এপ্রিল থেকে হামের টিকা দেওয়া হবে

কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লা জেলায় হাম ও রুবেলার সংক্রমণ প্রতিরোধে আগামী ২০ এপ্রিল থেকে হামের টিকা দেওয়া হবে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে এই টিকাদান কার্যক্রম। জেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুরা পাবে এ টিকা।
ক্যাম্পেইনটি সফল করতে জেলার ১৭টি উপজেলা ও ১টি পৌরসভায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মোট ৪ হাজার ৮৪৮টি অস্থায়ী ও ১৮টি স্থায়ী কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। কার্যক্রম পরিচালনায় ১ হাজার ১৭৬ জন টিকাদানকারী এবং ৪ হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। এছাড়া মাঠ পর্যায়ে তদারকির জন্য ৫৮৮ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
সিভিল সার্জন আরও জানান, সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়েছে, তাদের সুরক্ষায় এটি বড় ভূমিকা রাখবে।