শিরোনাম

বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের যোগাযোগ চলছে, চূড়ান্ত হয়নি সময়

সিটিজেন ডেস্ক
বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের যোগাযোগ চলছে, চূড়ান্ত হয়নি সময়
ছবি: সংগৃহীত

ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে আলোচনার কোনো সময়সূচি এখন পর্যন্ত নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে হবে না যে ইরান চুক্তি করার বিষয়ে আন্তরিক, ততক্ষণ তিনি ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বহাল রাখতে আগ্রহী।

এদিকে নাম না প্রকাশ করার শর্তে জ্যেষ্ঠ এক মার্কিন কর্মকর্তা বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সম্মতি দেয়নি। তবে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য আলোচনাকে সামনে রেখে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির তেহরানে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম-আইআরআইবি।

আল জাজিরাকে দেওয়া তথ্য অনুযায়ী, অসিম মুনিরের এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়া।

সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম-আইআরআইবির খবরে আরও উল্লেখ করা হয়, এই কূটনৈতিক তৎপরতার ধারাবাহিকতায় আগামী কয়েক দিনের মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

সংশ্লিষ্ট পক্ষগুলো ইতোমধ্যে এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।

/এসবি/