

ফরিদপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে চার গ্রামবাসীর মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টা থেকে এ সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

ফরিদপুরে বন্ধ থাকা দুইটি ফিলিং স্টেশনে প্রায় ৫৪ হাজার লিটার জ্বালানি তেল পাওয়া গেছে। এ সময় হোসেন ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শারীরিক অসুস্থতা দেখিয়ে আওয়ামী লীগের ফরিদপুরের সালথা উপজেলার সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মো. ফারুকউজ্জামান মিয়া।

অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিহত মিন্টুর লাশ ময়নাতদন্তের জন্য

আনন্দ উদসবমুখর পরিবেশে সকাল থেকে বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গনে এসে জড়ো হন। এসময় তাদের নানা খুনসুটি, ছবি তোলা, স্মৃতিচারণসহ আনন্দ উল্লাস করতে দেখা যায়। অনেকে দীর্ঘ দিন পরে বিদ্যালয়ে এসে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হন।

ঈদ বাজার
উৎসবের আনন্দকে রাঙিয়ে নিতে শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত ফরিদপুরের সাধারণ মানুষ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিপণিবিতানগুলোতে উপচেপড়া ভিড়।

ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। পাশাপাশি কবির বাড়ির আঙ্গিনায় আলোচনা সভার আয়োজন করা হয়।

ফরিদপুরে যৌতুক না দেওয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আহাদ শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজার পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়।

সরকারের নানা পদক্ষেপেও নিয়ন্ত্রণে আসছে না তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে ১৫ টাকা।

ফরিদপুর শহরের ঐতিহাসিক অম্বিকা ময়দানে শনিবার (৭ মার্চ) ফরিদপুর বিভাগীয় ইফতার মাহফিলের আয়োজন করে এনসিপি। ইফতার মাহফিলপূর্ব এক বক্তব্যে সারজিস আলম...

ফরিদপুরে রাজু ওরফে বাটুল রাজু নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে সজীব শরীফ নামে এক কিশোর শ্রমিককে হত্যার অভিযোগে রিহাদ শেখ ওরফে হাকিমকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।

নিরাপদ খাদ্য নিশ্চিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি খাবার হোটেলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম-সদস্য সচিব হায়দার মোল্লা পদত্যাগ করেছেন।

ফরিদপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা জয় বাংলা স্লোগান দেয়।

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সারুকদিয়া গ্রামে গরু চোরদের ট্রাক পুড়িয়ে দিয়েছে গ্রামবাসী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

ফরিদপুরে ভোট কেন্দ্রে ভোটারদের মধ্যে টাকা বিতরণ অভিযোগে বিএনপি প্রার্থীর এক পোলিং এজেন্টকে জরিমানা করেছেন বিচারিক আদালত।

ফরিদপুরে দুটি সংসদীয় আসনের দুই কেন্দ্র থেকে দুজন প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচনী কেন্দ্রে বহিরাগতদের অনুপ্রবেশের সুযোগ দেওয়ার অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব- এই স্লোগান শেষ। যার ভোট সেই দেবে। এই ভোটের ওপর কেউ যদি হাত দেয়, কালো চিল হয়ে আসে, ডানা কেটে দিতে হবে।