শিরোনাম

আজ যে দামে মিলবে স্বর্ণ

সিটিজেন ডেস্ক
আজ যে দামে মিলবে স্বর্ণ
ছবি: সিটিজেন জার্নাল

দেশের বাজারে সবশেষ বুধবার (১৫ এপ্রিল) স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সে সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। শুক্রবার (১৭ এপ্রিল) সেই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা পড়বে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ দফা দাম বাড়ানো হয়েছে। আর কমানো হয়েছে ২৩ দফা। গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল স্বর্ণের দাম। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৬ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পড়বে ৪ হাজার ৯৫৭ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ৭৩২ টাকা।

 

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৩৪ দফা। যেখানে ১৯ দফা দাম বাড়ানো হয়েছে। আর কমানো হয়েছে ১৫ দফা। গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

/জেএইচ/