শিরোনাম

এক বছরে সাগরে ৯০০ রোহিঙ্গা নিখোঁজ: জাতিসংঘ

সিটিজেন ডেস্ক
এক বছরে সাগরে ৯০০ রোহিঙ্গা নিখোঁজ: জাতিসংঘ
সমুদ্রপথে বিপজ্জনক যাত্রা। ছবি: রয়টার্স

২০২৫ সালে সাগরপথে পালানোর সময় প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থীর নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালে আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থী নিখোঁজ হয়েছেন। যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সমুদ্রপথে চলাচলের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী বছর।

এতে বলা হয়েছে,মিয়ানমারে দমন-পীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন লাখ লাখ রোহিঙ্গা । বর্তমানে এখনো যারা রাখাইন রাজ্যে অবস্থান করছেন, তারাও চরম নিরাপত্তাহীনতা ও নির্যাতনের মধ্য দিয়ে দিন পার করছেন। জীবন বাঁচাতে এই মানুষগুলো এখন প্রায়ই ঝুঁকি নিয়ে উত্তাল সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পৌঁছানোর চেষ্টা করছেন। দালালের খপ্পরে পড়ে বা জরাজীর্ণ নৌকায় করে এই বিপজ্জনক যাত্রায় প্রায়ই ঘটছে নৌকাডুবি। যার ফলে অকালে প্রাণ হারাচ্ছেন বা নিখোঁজ হচ্ছেন অসংখ্য রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু।

বিশেষজ্ঞদের মতে, রোহিঙ্গা সংকট দীর্ঘস্থায়ী হওয়ায় এবং নিরাপদ আশ্রয়ের অভাবে তারা সাগরপথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। যা এ ধরনের দুর্ঘটনার হার বাড়িয়ে দিচ্ছে।

/এসবি/