
আগামী ২১ এপ্রিল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানান।

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি সকাল বেলার পরিবর্তে বিকালে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষকরা বলছেন, দাবিসমূহ পূরণ না হলে কর্মবিরতি চলবে। তবে সরকার দাবি মানলে সপ্তাহান্তে বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন ও প্রস্তুতির সময় বাড়ানোর দাবিতে টানা আন্দোলনের পর অবশেষে পরীক্ষাবর্জনের ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা।