ইরানজুড়ে ব্যাপক বোমাবর্ষণ, নিহত ৩৪
ইরানজুড়ে ব্যাপক বোমাবর্ষণ, নিহত ৩৪
রাজধানীর বাইরে কারাজ, তেহরান, শিরাজ, ইসফাহান ও বুশেহরসহ বিভিন্ন শহরে বিমান হামলা অব্যাহত রয়েছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।


সামরিক পরিকল্পনাকারীরা যখন পুরো অভিযানের কৌশল ঠিক করতে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময় আলাদাভাবে মার্কিন গোয়েন্দা সংস্থাও (সিআইএ) চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।

জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা (আইএইএ)-এর প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করে বলেছেন, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি যে কোনো হামলা ‘পারমাণবিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি’ সৃষ্টি করছে এবং তা অবশ্যই অবিলম্বে বন্ধ করা উচিত।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েলের হামলায় তাদের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, পাকিস্তান এ প্রস্তাবের একটি কাঠামো তৈরি করে তা ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে।
রাজধানীর বাইরে কারাজ, তেহরান, শিরাজ, ইসফাহান ও বুশেহরসহ বিভিন্ন শহরে বিমান হামলা অব্যাহত রয়েছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

মাত্র দুই দিনের ব্যবধানে বাতিল হওয়া ১৯টি ফ্লাইটের মধ্যে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি অ্যারাইভাল ও ৩টি ডিপার্চার ফ্লাইট রয়েছে। এছাড়া বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি, এয়ার আরাবিয়ার ৪টি এবং সালাম এয়ারের ৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইরানের সাম্প্রতিক হামলার পর মধ্য ইসরায়েলের পেতাহ টিকভায় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের আঘাতে ৩৪ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইয়েনেট নিউজ।

এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, যুদ্ধবিরতির শর্ত নিয়ে চলা এই আলোচনা শেষ পর্যন্ত স্থায়ী সমাধানের পথ তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আঞ্চলিক চারটি

জাতিসংঘের বিবেক যদি জাগ্রত থাকত, তাহলে যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার এমন প্রকাশ্য ও নির্লজ্জ হুমকির মুখে তারা নীরব থাকত না। ট্রাম্প এই অঞ্চলকে একটি অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছেন।

ট্রাম্প প্রশাসনের অনুরোধে ইরান এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের স্যাটেলাইট বা কৃত্রিম-ভূ-উপগ্রহ ছবি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবস।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং ‘লক্ষ্যবস্তুর তালিকা’ অনুযায়ী এগিয়ে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি ‘বড় চমক’ অপেক্ষা করছে বলে জানিয়েছেন ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা।

ইরানের আকাশসীমায় ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ইরানে বিশেষ বাহিনী প্রবেশ করিয়ে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৩ এপ্রিল) রাতে পরিচালিত এই অভিযানে একজনকে উদ্ধার করা গেলেও আরেকজনের অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে চরম সংকটে পড়েছে লাখো শিশু। ইরানে শিশু সেনা নিয়োগ, লেবাননে ব্যাপক জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং শত শত অপ্রাপ্তবয়স্কদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য নতুন করে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানলে ‘ভয়াবহ পরিস্থিতি’ তৈরি হবে। এই সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে ‘তাদের ওপর নরক নেমে আসবে’ বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প।

ইরানে হামলার জন্য ইসরায়েলের কাছে ২০ হাজারের বেশি বোমা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এসব অস্ত্রের মোট মূল্য প্রায় ৬৬০ মিলিয়ন বা ৬৬ কোটি ডলার। এছাড়া ইসরায়েলে নতুন করে ১৫১.৭ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদনের কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ফরাসি লজিস্টিক প্রতিষ্ঠান সিএমএ সিজিএমের মালিকানাধীন মাল্টার পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘ক্রিবি’ ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর পারস্য উপসাগর ত্যাগকারী প্রথম পশ্চিমা জাহাজ।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য সংস্থা খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

কেশম দ্বীপের দক্ষিণে একটি উন্নত শত্রু যুদ্ধবিমান লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। সেটি কেশম ও হেনগাম দ্বীপের মাঝামাঝি জলসীমায় বিধ্বস্ত হয়েছে।

এর আগে শুক্রবার দিনের শুরুতে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করে ইরান। পরে বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। ওই বিমানে দুজন ক্রু ছিলেন। যার একজনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।

এই কৌশলের ফলে হামলা চালিয়ে ঠিক কতগুলো বাস্তব লঞ্চার ধ্বংস করা হয়েছে, তা নির্ধারণ করতে পারছে না মার্কিন বাহিনী।

প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধবিমানটিতে আঘাত হানা হয়েছে। পরে বিমানটি হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত হয়। শুক্রবার (৩ এপ্রিল) এ ঘটনা ঘটে।

স্থলসেনাদের জন্য প্রথমবারের মতো প্লাস্টিকে মোড়ানো হাত বোমা বা হ্যান্ড গ্রেনেডের অনুমোদন দিয়েছে মার্কিন সেনাবাহিনী। গত মাসে ‘এম১১১’ নামের এই নতুন গ্রেনেডের বিষয়ে তথ্য প্রকাশ করা হয়।

ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশের কৃষকের জীবনযাত্রায়। গোটা অঞ্চলজুড়ে সারের ক্রমবর্ধমান দাম ও ঘাটতিতে কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ।









