শিরোনাম

প্রশাসনের ১৭ কর্মকর্তাকে পদোন্নতি বদলি ওএসডি

বিশেষ প্রতিনিধি
প্রশাসনের ১৭ কর্মকর্তাকে পদোন্নতি বদলি ওএসডি
ছবি: সংগৃহীত

প্রশাসনে একদিনে কয়েকজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া একজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে ওএসডি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এস এম এ বাদুর রহমানকে চুক্তিভিত্তিক মেয়াদে এক বছরের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. গোলাম সরোয়ার ভূঁইয়াকে জাতীয় সংসদ সচিবালের সচিব করা হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজের অতিরিক্ত সচিব ইয়াসমিন পারভীনকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সচিব করা হয়েছে। খুলনার বিভাগীয় কমিশনার মো. মোক্তার আহমেদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রায়হান কাউসারকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে আর্থিক প্রতিষ্ঠানের সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা আক্তারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলাকে বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব নাসরিন জাহানকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দেলোয়ার হোসেনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব করা হয়েছে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তাহমিনা আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব পদে বদলি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জায়েদা পারভীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মিস নাজমা মোবারককে জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছে। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মুহম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকীকে ওএসডি করা হয়েছে।

এছাড়া গতকাল বুধবার (২৫ মার্চ) সরকারের এক মাস পূর্তি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পক্ষ থেকে নয়জন সচিবের পদ শূন্যের বিষয়টি নজরে আনা হয়। তখন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বিষয়টি উপযুক্ত স্থানে পৌঁছে দেওয়া হবে বলে সাংবাদিকদের অবগত করেন।