ইরানের সঙ্গে প্রস্তাবিত যুদ্ধবিরতির মেয়াদ ঠিক কখন শেষ হবে, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে যুদ্ধবিরতির সময়সীমা নিয়ে যে জল্পনা ছড়িয়েছে, তা নাকচ করে দিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট।
ইরানের সঙ্গে সরাসরি আলোচনার অগ্রগতি এবং একটি কার্যকর চুক্তির সম্ভাবনা নিয়ে ওয়াশিংটন ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট।