হরমুজে টোল থেকে আয় পেয়েছে ইরান

হরমুজে টোল থেকে আয় পেয়েছে ইরান
সিটিজেন ডেস্ক

অবরোধের মধ্যেই প্রথমবারের মতো হরমুজ প্রণালি থেকে টোল আদায়ের মাধ্যমে রাজস্ব পেয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজিবাবাই এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।
হামিদ রেজা বলেন, ‘হরমুজ প্রণালিতে টোল থেকে প্রাপ্ত প্রথম রাজস্ব কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে জমা হয়েছে।’ তবে এই অর্থ কীভাবে, কোন দেশ দিয়েছে বা এর পরিমাণ কত এসব কিছু জানাননি তিনি।
এর আগে যুদ্ধবিরতির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা জানিয়েছিলেন। তবে ইরানি বন্দরে মার্কিন অবরোধ অব্যাহত থাকায় আবারও প্রণালিটি বন্ধ করে দেয় দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
এদিকে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চূড়ান্ত কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত ইরানের বন্দরে মার্কিন অবরোধ বজায় রাখবে। ইরানের সঙ্গে দ্রুত শান্তিচুক্তি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
সূত্র: ফার্স নিউজ