শিরোনাম

জামিন পেলেন ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর সেই মালিক

নিজস্ব প্রতিবেদক
জামিন পেলেন ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর সেই মালিক
সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন। ছবি: সংগৃহীত

মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ইমরানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

এর আগে, ২০২৫ সালের ৩ মার্চ ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে করা এক মামলায় ইমরান হোসেনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

উল্লেখ্য, ২০২৪ সালের কোরবানির ঈদে সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় কেনা ছাগল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন তৎকালীন এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপর বেশি দামে গরু বিক্রি করে আলোচিত ছিল সাদিক অ্যাগ্রো। দেশে নিষিদ্ধ ব্রাহমা জাতের ১৮টি গরু আমদানি করেছিল সাদিক অ্যাগ্রো। কাস্টমস বিভাগ বিমানবন্দরে সেই গরু জব্দ করে।

/এসবি/