বুলবুলির কথা এতো সহজে ভুলে যাওয়ার কথা নয় নাটকের নিয়মিত দর্শকদের। যে বুলবুলি এতো কথা বলে যে, তাতে করে পদে পদে ঝামেলা ডেকে আনে। নিজের ঘর থেকে স্বামীর ঘরে গিয়েও তার এই বুলবুলি পাখির মতো বেশি কথা বলার অভ্যাস কমেনি।
এমনই এক নারী প্রধান সাসপেন্সে ভরা গল্পের নাটক ‘গোলাপী’। নাম থেকেই অনুমেয়, গল্পের প্রধান চরিত্রের নাম গোলাপী। আর এই দুর্ধর্ষ চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা।