শিরোনাম

‘গর্জন’ এর প্রভাবে হতে পারে বৃষ্টি

সিটিজেন ডেস্ক
‘গর্জন’ এর প্রভাবে হতে পারে বৃষ্টি
টানা চারদিন হতে পারে বৃষ্টি। ফাইল ছবি

আবহাওয়া পর্যবেক্ষণকারী টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের আকাশে রাতের মধ্যেই বৃষ্টিবলয় ‘গর্জন’ প্রবেশ করতে পারে। চলতি বছরের তৃতীয় বৃষ্টিবলয় এটি। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে বিডব্লিউওটি।

এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের একপাশের আকাশ মেঘলা ও কিছুকিছু স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। একই সময় দেশের অন্যপাশে তথা মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের আকাশ পরিষ্কার রয়েছে।

বিডব্লিউওটির তথ্যমতে, প্রায় পূর্ণাঙ্গ এ বৃষ্টিবলয়টি ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এ সময় দেশের অধিকাংশস্থানেই বৃষ্টিবলয়ের প্রভাব পড়তে পারে।

সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে। এছাড়া সারা দেশেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা আছে।