সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষার বিষয়ে রাজনৈতিক দলগুলোর যেসব প্রতিশ্রুতি রয়েছে, তা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে অদম্য নারী পুরস্কার কার্যক্রমের আওতায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।