
স্বদেশি রাফায়েল নাদালের রেকর্ড ভেঙে ক্যারিয়ার স্লাম পূর্ণ করলেন ২২ বছর বয়সী আলকারাজ। সপ্তম গ্র্যান্ড স্লাম জয়ী আলকারাজ এর আগে দুবার করে জিতেছেন ইউএস ওপেন, উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন।

ঐতিহাসিক ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে জোকোভিচ ২০২৩ সালের ইউএস ওপেনের পর থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সিনার ও আলকারাসের উত্থানের ফলে কাজটি ক্রমেই কঠিন হয়ে উঠেছে।

প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে ৪০০ জয়ের মাইলফলক ছুঁলেন নোভাক জোকোভিচ। শনিবার (২৪ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে এই কীর্তি গড়েন সার্বিয়ান টেনিস কিংবদন্তি।

বছরের ৪ গ্র্যান্ড স্লামের মধ্যে আগেই ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে জয়ের সেঞ্চুরি পূর্ণ করেছেন নোভাক জোকোভিচ। এবার অস্ট্রেলিয়ান ওপেনেও শততম জয় পেলেন সার্বিয়ান এই টেনিস কিংবদন্তি।