আর্টেমিস টু প্রায় ১০ দিনের অভিযান। তবে এবারের অভিযানে মহাকাশযানটি চাঁদে অবতরণ করবে না। ১৯৬৮ সালে অ্যাপোলো ৮ অভিযানের মতো এবারও শুধু পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হয়ে কক্ষপথে ঘুরে বেড়াবে মহাকাশযানটি।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মেয়াদ শেষের দিকে। ২০৩০ সালের মধ্যে এ স্টেশনটি অকেজো হয়ে যাওয়ার আশঙ্কা থাকলেও, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এখনও এর কোনো বিকল্প নিশ্চিত করতে পারেনি।