
পটুয়াখালীর কুয়াকাটায় সাগরে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের ৪০টি কোরাল মাছ। শুক্রবার (৩ এপ্রিল) সকালে মাঝি কাদের ও তার সঙ্গীরা মাছগুলো মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন।

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জেলেদের জালে ২৫ মণ ওজনের একটি খটক মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে উপজেলার আমুয়া মৎস্য বন্দরে মাছটি নিলামে আড়াই লাখ টাকায় বিক্রি করেন জেলেরা।

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে ধরা পড়েছে প্রায় ৯০ কেজি ওজনের এক বাঘাইর মাছ। শুক্রবার (২০ মার্চ) ভোরে সদর উপজেলার কামারজানি এলাকায় স্থানীয় এক জেলের জালে ধরা পড়ে এই মাছটি। পরে যা বিক্রি হয়েছে ১ লাখ টাকায়।