
রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটির মতে, রাজনৈতিক দলগুলোর ইশতেহারের একটি সাধারণ দুর্বলতা হলো কর্মসূচিগুলোর আর্থিক প্রাক্কলনের অভাব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ হাজার ২৬ জন প্রার্থীর মধ্যে আয়কর রিটার্নের কপি জমা না দেওয়ায় ‘প্রায় অর্ধেকের মনোনয়ন অসম্পূর্ণ’ বলে দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

গণভোটের প্রশ্নে রাজনৈতিক দলগুলো ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে– সে অবস্থান তাদের নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ করার আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)– এর সম্পাদক বদিউল আলম মজুমদার।