ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন ওয়াসাসমূহের উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো বাস্তবায়ন এবং সেবার মান বৃদ্ধিতে গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (১১ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন ওয়াসাসমূহ কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক একটি সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের কাছে কাঙ্ক্ষিত সেবা পৌঁছানোর ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে।
তিনি সার্বিক কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয় থেকে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি সহায়তার আশ্বাস প্রদান করেন।
সভায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসার চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জসমূহ তুলে ধরা হয়। প্রতিমন্ত্রী প্রকল্প ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর বিশেষ জোর দেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয় ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন চলমান প্রকল্পের পরিচালকগণ উপস্থিত ছিলেন।