হাসপাতালে আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন

হাসপাতালে আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন
বিনোদন ডেস্ক

অসুস্থ হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে। শনিবার (১১ এপ্রিল) কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তার, অবস্থা সংকটাপন্ন।
৯২ বছর বয়সী আশা ভোসলেকে বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আশা ভোসলের নাতনি জানাই ভোসলে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার দাদি আশা ভোসলে অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে অনুরোধ করছি। তার চিকিৎসা চলছে এবং আশা করছি সবকিছু ভালো হবে। আমরা শিগগিরই ইতিবাচক খবর জানাবো।’
ভারতীয় সংগীতের অন্যতম আইকনিক গায়িকা হিসেবে সুপরিচিত আশা ভোসলে। আট দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষাতেও গান রেকর্ড করেছেন।
ভারতীয় সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আশা ভোসলে অসংখ্য সম্মাননা পেয়েছেন। ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ ভূষিত হয়েছেন এবং ‘পদ্মবিভূষণ’ অর্জন করেছেন। পাশাপাশি তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন।