টর্চ জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জ সংবাদদাতা

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে।
সোমবার (৬ এপ্রিল) ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গতকাল রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত ভৈরব পৌর এলাকায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে পৌর শহরের ঘোড়াকান্দা বালুর মাঠে স্থানীয় যুবকেরা ফুটবল খেলছিলেন। খেলা চলাকালে মসজিদ বাড়ির যুবকদের সঙ্গে পলাশ সিনেমা হল মোড় এলাকার যুবকদের কথা-কাটাকাটি হয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে বিকেল ৫টার পর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রথম দফায় প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ।
রাত সাড়ে ৭টার দিকে ফের দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় অন্ধকারে টর্চলাইটের আলোয় চলে তাণ্ডব। সংঘর্ষ চলাকালে একটি মসজিদ ও বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। দুই দফায় প্রায় চার ঘণ্টার এই সহিংসতায় রাত ১০টা পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আতাউর রহমান আকন্দ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।