ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ আবার ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের আবার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জুলাই গণঅভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় শুনানি শেষে সোমবার (৬ এপ্রিল) মহানগর ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ এ আদেশ দেন। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চার দিনের রিমান্ড আবেদন করেছিল।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জামাল উদ্দিন মার্জিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি নিজেকে নির্দোষ দাবি করে বক্তব্য দিয়েছেন। তবে এ ধরনের মামলায় আসামিরা সাধারণত নিজেদের নির্দোষ দাবি করে থাকে। রাষ্ট্রপক্ষ থেকে তার বিরুদ্ধে আনা অভিযোগ উপস্থাপন করা হলে আদালত তা বিবেচনায় নিয়ে তদন্তের স্বার্থে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) একই মামলায় শুনানি শেষে মহানগর ম্যাজিস্ট্রেট জুয়েল রানা ছয় দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছিলেন। তারও আগে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বেলা ৩টা ২০ মিনিটে দেলোয়ার হোসেন (৪০) জুলাই ছাত্র আন্দোলনের পক্ষে মিরপুর-১০ নম্বর ফলপট্টিতে অবস্থান করছিলেন। এ সময় এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০ জন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা মামুন খালেদের নির্দেশে নির্বিচার গুলি চালায়। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হন। তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই দেলোয়ার মারা যান। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করে।
রিমান্ডের শুনানি চলাকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক কফিল উদ্দিন আদালতে জানান, পূর্ববর্তী রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে এসব তথ্য যাচাই-বাছাই এবং মামলার প্রকৃত ঘটনা উদঘাটনে আরও সময় প্রয়োজন।