আমিরুলদের জাপান যাওয়ার আশা টিকে থাকলো

আমিরুলদের জাপান যাওয়ার আশা টিকে থাকলো
নিজস্ব প্রতিবেদক

ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে এশিয়ান গেমস বাছাইয়ে সোমবার (৬ এপ্রিল) উজবেকিস্তানের বিপক্ষে জিততে পারলে সেমিফাইনাল খেলতে পারতো বাংলাদেশ। তাতে সরাসরি আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের হকি ইভেন্টে খেলার টিকেটও মিলে যেতো। তবে ম্যাচটি ১-১ ড্রয়ে শেষ হয়।
উজবেকিস্তানের বিপক্ষে প্রথম কোয়ার্টারে পিছিয়ে পড়ে বাংলাদেশ। চতুর্থ ও শেষ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে সমতা আনেন আমিরুল ইসলাম। ড্র করে এশিয়ান গেমস হকিতে খেলার আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ দল।
চাইনিজ তাইপেকে ৪-৩ ব্যবধানে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল ৩-২ গোলে। পুল ‘বি’ এর টেবিলে ৩ ম্যাচে ৪ করে পয়েন্ট উজবেকিস্তান ও বাংলাদেশের। গোল পার্থক্যে এগিয়ে সেমিফাইনালে উঠেছে উজবেকিস্তান। বাংলাদেশ হয়েছে তৃতীয়। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা শ্রীলঙ্কা।
পুল ‘এ’ ও ‘বি’ মিলিয়ে বাছাইয়ে অংশ নিয়েছে ৯ দল। এদের মধ্যে শীর্ষ ৬ দল পাবে আগামী সেপ্টেম্বরর এশিয়ান গেমসে খেলার সুযোগ। গ্রুপে তৃতীয় হওয়ায় বাংলাদেশ এখন খেলবে পঞ্চম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ। মঙ্গলবার পুল পর্বের ম্যাচগুলো শেষ হওয়ার পর চূড়ান্ত হবে স্থান নির্ধারণী ম্যাচের লাইন-আপ।
এশিয়ান গেমসের হকি ইভেন্টে বাংলাদেশ ১১ বার অংশ নিয়েছে।