শিরোনাম

বাড়ির সামনে এলোপাতাড়ি গুলি, স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ১০

কুষ্টিয়া সংবাদদাতা
বাড়ির সামনে এলোপাতাড়ি গুলি, স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ১০
প্রতীকী ছবি

নিজ বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন স্বেচ্ছাসেবকদল নেতা রবিউল ইসলাম। হঠাৎ ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল তার ওপর হামলা চালায়। এসময় রবিউলের চিৎকারে ছুটে আসেন স্বজন ও প্রতিবেশীরা। তখনই হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে রবিউলের পরিবারের সদস্য ও আশপাশের অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়।

মঙ্গলবার (২১ এপ্রিল) দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, রবিউল ইসলাম (৩৬), তার বাবা হাফেজ প্রামাণিক (৭০), সোহেল রানা (৪৫), তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি খাতুন (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) এবং মেরিনা খাতুন (২৫)। গুলিবিদ্ধ অবস্থায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রবিউল ইসলাম মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বেচ্ছাসেবকদল নেতা রবিউল নিজ বাড়ির সামনে অবস্থানকালে হঠাৎ হামলা করে সশস্ত্র দলটি। এসময় তার চিৎকারে অন্যরা এগিয়ে আসলে হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে দ্রুত ওই এলাকা ত্যাগ করে হামলাকারীরা।

ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কি কারণে হামলার চালানো হয়ে তা এখনো জানা যায়নি, তবে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

/এফআর/