নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা
নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১৩: ১৮

ছবি: সংগৃহীত
নরসিংদী থেকে মাধবদী ফেরার পথে এক টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) রাতে নরসিংদী-মদনগঞ্জ সড়কের পাঁচ নম্বর সেতু এলাকায় এই ঘটনা ঘটে বলে ধারণা পুলিশ ও স্বজনদের।
নিহত মুজিবুর রহমান মাধবদী থানার নূরালাপুর ইউনিয়নের বিরামপুর এলাকার মৃত তারা মিয়ার ছেলে এবং মাধবদী পৌর এলাকার কালিবাড়ির একটি টেক্সটাইল মিলের কেয়ারটেকার ছিলেন।
নিহতের স্বজনরা জনায়, নানা কাজ নিয়ে মাধবদী থেকে প্রায়শই নরসিংদী আসতেন তিনি। ধারণা করা হচ্ছে, বিকালে বাড়ি থেকে বের হয়ে সোমবার সন্ধায় নরসিংদী থেকে কাজ শেষ করে মাধবদী ফিরছিলেন তিনি। পথিমধ্যে কতিপয় দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে তার কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণের আংটি ছিনিয়ে নিয়ে সড়কে ফেলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল-মামুন জানান, রাত ১০টার দিকে এক সিএনজি চালক মুজিবুর রহমানকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় হাসপাতালে নামিয়ে সে চলে যায়। পুলিশ তাকে খুঁজে পেলেই প্রকৃত ঘটনা জানানো যাবো। নিহত মুজিবুর রহমানের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া করা হবে।

/এসআর/