ক্যান্সার হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালী এলাকায় জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২১ এপ্রিল) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি জানান, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালককে সন্ত্রাসী হামলায় কুপিয়ে জখম করার চাঞ্চল্যকর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে আজ দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
সোমবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে ডা. আহমেদ হোসেনের ওপর হামলা চালানো হয়। তিনি অফিস শেষ করে বাসায় ফেরার পথে অজ্ঞাত ২ ব্যক্তি তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।