যুদ্ধবিরতি বাড়াতে চান না ট্রাম্প, চুক্তি না হলে হামলা
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১৯: ০৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো ইচ্ছা তার নেই। নির্ধারিত সময় অনুযায়ী বুধবার (২২ এপ্রিল) এই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা। আগামীকাল সময়সীমা পেরিয়ে গেলেও তা বাড়ানোর সম্ভাবনা খুবই কম বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাদের হাতে খুব বেশি সময় নেই।’ তার মতে, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানো গেলে ইরান লাভবান হতে পারে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, আলোচনায় বসা ছাড়া ইরানের সামনে কার্যত অন্য কোনো পথ খোলা নেই।
চুক্তি না হলে সম্ভাব্য পরিণতি সম্পর্কেও স্পষ্ট বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, যুদ্ধবিরতির এই সময়টিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিজেদের প্রস্তুতি জোরদার করার জন্য ব্যবহার করেছে। তার ভাষায়, সেনাবাহিনী প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জাম পুনরায় মজুদ করেছে এবং নির্দেশ পেলেই পুনরায় অভিযানে নামতে প্রস্তুত।
ট্রাম্প বলেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত মজুদ রয়েছে। প্রচুর গোলাবারুদসহ সবকিছুই যথেষ্ট পরিমাণে আছে। এই সময়টাকে আমরা আমাদের সক্ষমতা আরও শক্তিশালী করার জন্য কাজে লাগিয়েছি এবং সম্ভবত তারাও কিছুটা প্রস্তুতি নিয়েছে।’
শেষ পর্যন্ত তিনি স্পষ্ট করে জানান, ‘আমরা পুরোপুরি প্রস্তুত। সেনাবাহিনী অভিযানে যেতে উদগ্রীব।’

/এমআর/