ফ্ল্যাট দুর্নীতি মামলা
টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছালো

সিটিজেন ডেস্ক

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন করে আগামী ৬ মে দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, এদিন মামলাটির শুনানির জন্য নির্ধারিত ছিল। তবে বিচারক ব্যস্ত থাকায় শুনানি না হয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৮ এপ্রিল আসামিদের আদালতে হাজির করতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়। গেজেট প্রকাশের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত ১৬ এপ্রিল অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন এবং মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত-৫ এ স্থানান্তর করেন।
গত ১৮ ফেব্রুয়ারি একই আদালত দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নেন। আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই গুলশান-২ এলাকার ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখল করে পরে তা নিজেদের নামে রেজিস্ট্রি করেন।
এ ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল দুদক মামলা করে। তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।