রাজধানীতে বার ও আবাসিক হোটেলে অভিযান, শতাধিক নারী-পুরুষ আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর এলাকার একটি বার ও আবাসিক হোটেলে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
রবিবার (৫ এপ্রিল) রাতে মিরপুর-১ এর বাগদাদ মার্কেটের এসকে বার ও একটি আবাসিক হোটেলে থেকে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ কমিশনার এসএএম ফজল-ই-খুদা ।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার ও আবাসিক হোটেলটি নিয়ে অভিযোগ করে আসছিল স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতে ডিএমপি মিরপুর বিভাগের কয়েকটি থানার পুলিশ সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানের পর আটক ব্যক্তিদের মিরপুর মডেল থানায় নিয়ে আসা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য শাহ আলী থানায় হস্তান্তর করেছে পুলিশ।