শিরোনাম

২০২৫ সালে প্রায় ৮ হাজার অভিবাসন প্রত্যাশীর মৃত্যু: জাতিসংঘ

সিটিজেন ডেস্ক
২০২৫ সালে প্রায় ৮ হাজার অভিবাসন প্রত্যাশীর মৃত্যু: জাতিসংঘ
ছবি: সংগৃহীত

২০২৫ সালে ৭ হাজার ৯০০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এছাড়া,আরোও ১ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার (২১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা ।

সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’ ২০১৪ সাল থেকে অভিবাসনের সময় ৮০ হাজারের বেশি মৃত্যু ও নিখোঁজের ঘটনা নথিভুক্ত করেছে। এই সংখ্যা প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যার সর্বনিম্ন সীমা নির্দেশ করে।

তবুও, এই পরিসংখ্যান স্পষ্টভাবে তুলে ধরে যে, অভিবাসীদের মৃত্যু বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে আইওএম।

সূত্র: এএফপি

/এসবি/