শিরোনাম

আকিজ গ্রুপে চাকরির সুযোগ

সিটিজেন ডেস্ক
আকিজ গ্রুপে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির লাইট, সুইচ, ইলেকট্রিক্যাল আইটেম বিভাগ এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার

বিভাগ: লাইট, সুইচ, ইলেকট্রিক্যাল আইটেম

পদসংখ্যা: ৫টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস।

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: লাইট, সুইচ এবং বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: মাঠপর্যায়ে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, গ্র্যাচুইটি, টি/এ, প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, মেডিকেল ইনস্যুরেন্সসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬।

/জেএইচ/