শিরোনাম

ওয়ালটনে চাকরি, আবেদন শেষ ২০ এপ্রিল

সিটিজেন ডেস্ক
ওয়ালটনে চাকরি, আবেদন শেষ ২০ এপ্রিল
ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগ ম্যানেজার (পোর্টফোলিও লিড) পদে জনবল নেবে। ১৬ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: ম্যানেজার (পোর্টফোলিও লিড)

বিভাগ: ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অ্যাকাউন্টিংয়ে বিবিএ অথবা এমবিএ ডিগ্রি। ব্যয় নির্ধারণ, আর্থিক বিশ্লেষণ, প্রতিবেদন তৈরি এবং যোগাযোগে ভালো দক্ষতা থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৬ থেকে ৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ২০ এপ্রিল ২০২৬

/জেএইচ/