হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ সম্পূর্ণ উন্মুক্ত: ইরান

সিটিজেন ডেস্ক

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত। সব বাণিজ্যিক জাহাজ এই প্রণালি দিয়ে অতিক্রম করতে পারবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
শুক্রবার (১৭ এপ্রিল) এ ঘোষণা আসার পর তেহরানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের অন্যতম দাবি ছিল লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা। প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন।
গত ৮ এপ্রিল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়। লেবাননও ওই যুদ্ধবিরতির আওতায় ছিল বলে বারবার বলে আসছিল ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও সেটাই বলছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা অস্বীকার করে।
ইরান দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়ার পর লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা আসে।
সূত্র: আল জাজিরা