শিরোনাম

১৮ জেলায় কালবৈশাখীর শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
১৮ জেলায় কালবৈশাখীর শঙ্কা
প্রতীকী ছবি

দেশের ১৮ জেলার ওপর দিয়েই কালবৈশাখী বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৮ এপ্রিল) ২৪ ঘন্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট,নীলফামারী,পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট ও এর আশেপাশের কিছু স্থানে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতেপারে দমকা হাওয়া সহ। এসময় কিছুকিছু স্থানে কালবৈশাখীসহ শিলাবৃষ্টি হতে পারে।

এতে বলা হয়েছে, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী, নাটোর,পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা,গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা ও এর আশেপাশের কিছু স্থান সহ দেশের অন্যত্র দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

/এসবি/