শিরোনাম

আকিজ বশির গ্রুপে চাকরি, আবেদন চলছে

সিটিজেন ডেস্ক
আকিজ বশির গ্রুপে চাকরি, আবেদন চলছে
প্রতীকী ছবি

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। আকিজ সিরামিকস লিমিটেড (টাইলস) বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার (৫ এপ্রিল) থেকে আবেদন শুরু হয়েছে। যা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পাবেন বিভিন্ন সুযোগ-সুবিধা।

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: সেলস, আকিজ সিরামিকস লিমিটেড (টাইলস)

পদসংখ্যা: ০৩টি

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং/ ম্যানেজমেন্ট/ অ্যাকাউন্টিং/ অর্থনীতি/ ব্যবসায় প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: টাইলস/সিরামিক শিল্পে দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

/এসবি/