শিরোনাম

চার শিক্ষানবিশ এএসপিকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক
চার শিক্ষানবিশ এএসপিকে অপসারণ
ছবি:সংগৃহীত

বিসিএস ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের অপসারণের বিষয়টি নিশ্চিত করা হয়।

আজ বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবিশ এএসপিকে সিভিল সার্ভিস নিয়োগ নীতিমালা অনুযায়ী চাকরি থেকে অপসারণ করা হলো।

অপসারণ করা ওই চার পুলিশ কর্মকর্তা হলেন সাজিদ বিন কামাল, রতন বালা, আব্দুল আজিজ ও তাহমিদ আহমদ।

/বিবি/