সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
ইসি জানিয়েছে, দাখিলকৃত এসব মনোনয়নপত্র আগামী ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। এরপর ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর ভোটগ্রহণ শুরু হবে আগামী ১২ মে।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে নারী আসন লাভ করবে রাজনৈতিক দলগুলো। সে হিসাব অনুযায়ী, সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মোর্চা ১টি আসন পেতে যাচ্ছে।
যদি কোনো রাজনৈতিক দল বা জোট অতিরিক্ত কোনো প্রার্থী না দেয়, তবে সবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা।
এরই মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের পছন্দের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। বিএনপি জোট তাদের নির্ধারিত ৩৬ জনের নাম চূড়ান্ত করে দলীয় মনোনয়ন দিয়েছে। অন্যদিকে জামায়াত জোটও ইসি থেকে ১৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ করেছে। কোনো ধরনের আইনি জটিলতা বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে আগামী ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পরপরই সংশ্লিষ্টদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা।
শেষ খবর পাওয়া, এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে মোট ৪৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকিরা শেষ দিনে তাদের মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।