বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

সিটিজেন স্পোর্টস ডেস্ক

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পেলেও ইনিংসের শেষটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। হেনরি নিকোলস ও ড্যান ফক্সক্রফটের জোড়া অর্ধশতকের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রানের সংগ্রহ পায় কিউইরা। ফলে টাইগারদের ম্যাচ জিততে হলে পাড়ি দিতে হবে ২৪৮ রানের লক্ষ্য।
শুক্রবার (১৭ এপ্রিল) টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। টস হেরে বোলিংয়ে নামে বাংলাদেশ।
এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। দলীয় ২১ রানের মাথায় ব্যক্তিগত ৭ রানে সাজঘরে ফেরেন কিউই ওপেনার নিক কেলি।
কেলিকে হারিয়ে চাপে পড়া দলকে টেনে তোলেন আরেক ওপেনার হেনরি নিকোলস। দ্বিতীয় উইকেটের জুটিতে উইল ইয়াংকে সাথে নিয়ে চাপ কাটিয়ে ওঠে নিউজিল্যান্ড।
দলীয় ৯৪ রানে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে যখন মাত্র ১ উইকেট, তখন মনে হচ্ছিল রান ৩০০-র ঘরে চলে যাবে। তবে পরপর উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে কিউইরা।
৯৪ রানে ১ উইকেট থেকে ১৬৫ রান তুলতেই তারা হারিয়ে ফেলে ৫ উইকেট। এমন পরিস্থিতিতে শেষদিকে ডিন ফক্সক্রফটের ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রানের সংগ্রহ পায় কিউইরা।
ব্যাট হাতে নিউজিল্যান্ডের হয়ে ৮৩ বলে ৬৮ রান করেন হেনরি নিকোলস, ৪২ বলে ৩০ রান করেন উইল ইয়াং, ৫৮ বলে ৫৯ রান করেন ডিন ফক্সক্রফট এবং ২২ বলে ২১ রান করেন নাথান স্মিথ।
বল হাতে বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন তাসকিন-রিশাদ ও শরিফুল। এবং ১টি করে উইকেট নেন মেহেদী মিরাজ ও নাহিদ রানা।
এই ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২৪৮ রান।