চাপে নিউজিল্যান্ড, ৬ উইকেট হারিয়ে সংগ্রহ ১৯২ রান

সিটিজেন স্পোর্টস ডেস্ক

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে ২১ রানেই এক ওপেনারকে হারালেও দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি উপহার দেন হেনরি নিকোলস ও উইল ইয়াং। এরপর আরও দুই উইকেট গেলেও খেলে যাচ্ছিলেন নিকোলস। অবশেষে লেগ স্পিনার রিশাদ হোসেনের বলে ৬৩ রানে থামেন তিনি। এরপর ডিন ফক্সক্রফট ও মুহাম্মদ আব্বাস গুটি গুটি পায়ে এগিয়ে যেতে থাকেন। তবে শরিফুল ইসলামের বলে ব্যক্তিগত ১৪ রানে বিদায় নেন আব্বাস।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪২ ওভারে ১৯৩ রান। এই রান সংগ্রহ করতে কিউইরা হারিয়েছে ৬ উইকেট। এখন ৩৮ রানে ফক্সক্রফট ও ১ রানে নাথান স্মিথ ব্যাট করছেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে সপ্তম ওভারে ওপেনার নিক কেলিকে হারায় কিউইরা। শরিফুল ইসলামের করা বলে ব্যক্তিগত ৭ রান করে আউট হন কেলি।
দ্বিতীয় উইকেটে খেলতে নেমে হেনরি নিকোলসের সঙ্গে বড় জুটি গড়েন উইল ইয়াং। ৭৩ রানের এই জুটি ভাঙেন রিশাদ হোসেন। আউট হওয়ার আগে ৪২ বল থেকে ৩০ রান করেন ইয়াং। এদিকে ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি দলনেতা টম লাথাম। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ১৫ বলে ৯ রান করেন তিনি।