ইউসুফ পাঠানের শ্বশুর-শ্যালক গ্রেপ্তার

ইউসুফ পাঠানের শ্বশুর-শ্যালক গ্রেপ্তার
সিটিজেন স্পোর্টস ডেস্ক

সাবেক ক্রিকেটার এবং বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের শ্বশুর এবং শ্যালককে মুম্বাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ইউসুফ পাঠানের শ্বশুর এবং শ্যালক ছাড়াও আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ।
পাঠানের শ্বশুর ও শ্যালকের বিরুদ্ধে অভিযোগ, রাস্তায় একটি গণ্ডগোলের সময় এক ব্যক্তিকে বাঁশের লাঠি দিয়ে মারধর করেছেন। মজার বিষয় মার খাওয়া ব্যক্তির নামের সঙ্গে মিল আছে ইউসুফের। ওই ব্যক্তির পুরো নাম ইউসুফ খান।
ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে জানা গেছে, ঘটনাটি ঘটে শনিবার, মুম্বাইয়ের বাইকুল্লা এলাকায়। ৩০ বছর বয়সী ইউসুফ খান নামে এক স্থানীয় যুবক গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। তার গাড়ির চাকা খানাখন্দে জমে থাকা পানিতে পড়ে। নোংরা পানি ছিটে লাগে পথচারী শোয়েব খানের শরীরে। ৩৫ বছরের যুবক শোয়েব খান, ইউসুফ পাঠানের আত্মীয়। সেখান থেকে ঘটনার সূত্রপাত।
গাড়িচালক যুবকের দাবি, তিনি গাড়ি থেকে নেমে মাফ চেয়ে নেন শোয়েবের কাছে। কিন্তু তিনি উল্টে গালাগালি শুরু করেন। তারপর বাঁশ দিয়ে তার গাড়ি ভাঙচুর করতে যান। বাধা দিলে তাকে পেটান এবং গাড়ির উইন্ডশিল্ড ভাঙেন।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, দুই পক্ষই সংঘর্ষে জড়ায়। বাঁশের লাঠি, বেসবল ব্যাট দিয়ে পেটানো হয়। গাড়িচালকের ভাই সালমন আহত হন। তার চাচাও আহত হয়েছেন। এরপরই ইউসুফের শ্বশুর, শ্যালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজউকের ঝিলমিলে ফ্ল্যাট প্রকল্প বাতিল
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু