সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার্থীদের দেওয়া হলো পুরোনো প্রশ্ন

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পুরোনো প্রশ্ন বিতরণের ঘটনা ঘটেছে। পরীক্ষা শুরুর ১ ঘণ্টা ২৫ মিনিট পর বিষয়টি ধরা পড়লে ১৭৭ জন শিক্ষার্থীকে নতুন প্রশ্নপত্র সরবরাহ করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) এসএসসি পরীক্ষার প্রথম দিনে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রটিতে মোট ৭৬৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৭৬০ জন।
কেন্দ্র সূত্রে জানা যায়, পরীক্ষা শুরু হলে সৃজনশীল অংশের প্রশ্নপত্র বিতরণের সময় দুইটি হলের ১৭৭ পরীক্ষার্থীর মধ্যে ভুলবশত ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরীক্ষা শুরুর ১ ঘণ্টা ২৫ মিনিট পর বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে বিষয়টি দায়িত্বরত ব্যক্তিদের নজরে আসে। তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রের দুইটি হলের পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। পরে ওই হলের ১৭৭ পরীক্ষার্থীকে ২০২৬ সালের ঢাকা বোর্ডের অতিরিক্ত সরবরাহ করা প্রশ্নপত্র দিয়ে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়।
কেন্দ্র সচিব মো. আবদুল মতিন সরকার গণমাধ্যমকে বলেন, আমরা বিষয়টি বুঝতে পেরে পরীক্ষার্থীদের যে সময়টা লস হয়েছিল, ওইটুকু সময় অতিরিক্ত দিয়ে ২০২৬ সালের প্রশ্নপত্র সরবরাহ করে পরীক্ষা নেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষা বোর্ডে লিখিতভাবে জানানো হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আলী জিন্নাহ গণমাধ্যমকে বলেন, একটি কেন্দ্রের দুইটি হলে ভুলবশত পরীক্ষার্থীদের পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। পরে ছাত্রছাত্রীদের অতিরিক্ত সময় দিয়ে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে।