
কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ মো. রেজাউল করিমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন প্রশিক্ষণার্থী ও ভুক্তভোগী এলাকাবাসী।

ব্রহ্মপুত্রের তীর কেটে মাটি ব্যবসা
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীর কেটে অবাধে মাটির ব্যবসা চালিয়ে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। ফলে নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে ওইসব এলাকা সরাসরি নদের গর্ভে বিলীন হওয়ার আশংকা স্থানীয়দের।

নদী প্রবাহে বারবার ক্ষত-বিক্ষত জনপদ কুড়িগ্রামে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তৃমুখী লড়াইয়ের আভাস দিচ্ছেন সাধারণ ভোটাররা। তারা বলছেন, এবার তারা ভোট দেবেন খুব হিসাব করে বিগত সময়ে যারা এলাকার উন্নয়ন করেনি তাদের এবার দেখানো হবে লাল কার্ড।

পেট পর্যন্ত যেতে হবে না। ওরা জায়গায় জায়গায় পেট বানিয়ে রেখেছে। ওই পেটগুলো চিহ্নিত করে ফেরত আনা হবে।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, একটি গোষ্ঠী আমার পেছনে লেগেছে। চারদিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তা চালিয়ে দিছে। একটা দল ঝাঁপিয়ে পড়ে তাইরে-নাইরে গান শুরু করেছে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপিতে ভোট দেবার জন্য ব্যতিক্রমী প্রচারণা চালায়।

সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নীলকমল নদীর উপর নির্মিত নড়বড়ে একটি সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন তিন গ্রামের ৫ হাজার মানুষ।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটবোঝাই একটি ট্রাকের অতিরিক্ত ভারে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে গেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

মনোনয়ন বাণিজ্য

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্বেচ্ছাসেবক দলের এক নেতা ও ভুয়া পরীক্ষার্থীসহ ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে মোবাইল ফোনসহ ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে বিএসএফ সড়ক নির্মাণ করলে বাধা দেয় বিজিবি।

ফেলানী হত্যার ১৫ বছর আজ
সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৫ বছর আজ। ২০১১ সালের ৭ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তার মৃত্যু হয়। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ– বিগত আওয়ামী লীগ সরকারের কারণে হত্যাকারীর বিচার হয়নি।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দায়িত্বরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, নিজের রাইফেলের গুলিতে তিনি আত্মহত্যা করেছেন।

কুড়িগ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নছিম উদ্দিন দেওয়ানী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার জাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকায় এ ঘটনা ঘটে।

পাচার হওয়ার সন্দেহে কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে চার হাজার কেজি ডিএপি সার জব্দ করেছে পুলিশ।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদরে অবস্থিত দুইটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

প্রতি বছর বর্ষা মৌসুম এলেই নতুন করে ভয়াবহ হয়ে ওঠে নদী ভাঙন। ইতোমধ্যে শত শত পরিবার বসতভিটা, চাষাবাদের জমি, গাছপালা ও মূল্যবান সম্পদ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রামে শীত ও কুয়াশা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আরও কয়েকদিন । প্রতিদিনই কুয়াশার ঘনত্ব বাড়ছে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আট ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি জারুল গাছের মগডালে ছিল।