‘ভাই’ বলায় সাংবাদিকের ওপর চটলেন এসি ল্যান্ড

কুড়িগ্রাম সংবাদদাতা

কুড়িগ্রামে ‘ভাই’ সম্বোধন করায় এক সংবাদকর্মীর ওপর ‘চটে’ গেছেন বলে অভিযোগ উঠেছে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের বিরুদ্ধে। রবিবার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে একটি বেসরকারি টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি জুয়েল রানার সঙ্গে এমন অপেশাদার আচরণ করেন তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে জেলা শহরের কয়েকটি ফিলিং স্টেশনে প্রশাসনের তদারকিতে গ্রাহকদের মধ্যে তেল সরবরাহ চলছিল। দুপুরের দিকে সাহা ফিলিং স্টেশন পরিদর্শনে আসেন এসি ল্যান্ড আরিফুল ইসলাম। এসময় গ্রাহকপ্রতি তেলের পরিমাণ জানতে চেয়ে সাংবাদিক জুয়েল রানা নিজের পরিচয় দিয়ে এসি ল্যান্ডকে ‘ভাই’ সম্বোধন করে প্রশ্ন করেন। এতেই ‘চটে যান’ ওই কর্মকর্তা।
ভুক্তভোগী জুয়েল রানার বলেন, ‘আমি ভাই সম্বোধন করে প্রশ্ন করতেই চটে যান এসি ল্যান্ড আরিফুল ইসলাম। তিনি আমাকে বলেন, ভাই কেন বললেন? এভাবে সবার সামনে ভাই ডাকলে সাধারণ মানুষ ভাববে আপনার সঙ্গে আমার স্বজনপ্রীতি রয়েছে। সবাই আমাকেও সাধারণ মানুষ ভাববে। আমি তো সাধারণ মানুষ নই! এরপর আমাকে আর কথা বলার সুযোগ দেননি। তার এমন আচরণে আমিও সবার সামনে বিব্রত অবস্থায় পড়ি।’
সাংবাদিক জুয়েল আরও বলেন, ‘প্রশাসনের উচ্চপর্যায় থেকে নির্দেশনার পরও মাঠপর্যায়ের কর্মচারীদের এমন প্রভুত্বের আচরণ নিন্দনীয়।’
জানতে চাইলে এসি ল্যান্ড আরিফুল ইসলাম বলেন, ‘আমি তাকে স্যার বলতে বলিনি। আমি শুধু বলেছি, ভাই বলছেন– এতে বাকি লোকদের ইয়ে হচ্ছে!’ তবে ‘ইয়ে’ বলতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, তার কোনো সদুত্তর মেলেনি।