প্রথমে কাঁচা আম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে একটি পাত্রে নিন। এতে লবণ, সামান্য মরিচের গুঁড়া ও হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মাখানো আম কিছুক্ষণ খোলা বাতাসে ছড়িয়ে রেখে হালকা শুকিয়ে নিন এতে আচারের স্বাদ আরও ভালো হবে।