শিরোনাম

ফেরিঘাটে আবার নদীতে পড়লো পণ্যবাহী ট্রাক, নিহত শ্রমিক

কিশোরগঞ্জ সংবাদদাতা
ফেরিঘাটে আবার নদীতে পড়লো পণ্যবাহী ট্রাক, নিহত শ্রমিক
ছবি: সংবাদদাতা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাটুলী ফেরিঘাটের কাছ থেকে নদীতে গিয়ে পড়েছে একটি পণ্যবাহী ট্রাক। এ দুর্ঘটনায় আপন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত আপন দিঘীরপাড় ইউনিয়নের শাহপুর গ্রামের বাসিন্দা ঈশরাফিলের ছেলে। তিনি ফেরিঘাটে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানায়, শনিবার বিকালে পাটুলীঘাট থেকে একটি মালবাহী ট্রাক ফেরিতে ওঠার চেষ্টা করছিল। পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে সরাসরি নদীতে পড়ে যায়। দুর্ভাগ্যবশত, ওই সময় ঘাটে অবস্থান করা আপন ট্রাকটির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এসআর/