বিকল্প পথে দেশে আসছে আরও ১ লাখ টন তেল
বিকল্প পথে দেশে আসছে আরও ১ লাখ টন তেল
লোহিত সাগর তীরবর্তী সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে সমুদ্রপথে অপরিশোধিত তেল সরাসরি চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে আনার পরিকল্পনা করা হয়েছে।


চট্টগ্রামের মিরসরাই উপজেলার উপকূলীয় এলাকায় প্রাণ ফিরে পেয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বলীখেলা।

দাউদকান্দি সেতুর টোলপ্লাজার টোলবক্সে হঠাৎ যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এসময় মহাসড়কে যানবাহনের সারি দীর্ঘ হতে থাকে। পরে টোল নেওয়া শুরু হলেও কিছু সময়ে পরেই মুন্সিগঞ্জের ভবেরচর এলাকায় একটি মালবাহী গাড়ি বিকল হয়ে পড়ে। এতে কিছু যানবাহন উল্টোপথে চলার চেষ্টা করলে মহাসড়ক পুরোপুরি ব্লক হয়ে যায়।

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামে একটি চীনা জাহাজ।

মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আরেকটি জাহাজ বন্দরের কাছাকাছি পৌঁছেছে বলেও জানান তিনি। জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।
লোহিত সাগর তীরবর্তী সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে সমুদ্রপথে অপরিশোধিত তেল সরাসরি চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে আনার পরিকল্পনা করা হয়েছে।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এক নারীকে গলা কেটে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।

পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মন্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ দেন।

টয়লেটে পড়ে গুরুতর আহত হয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। পরে তাকে ঢাকার জাতীয় অর্থপেডিক্স ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। আজ (৩০ মার্চ) সোমবার সকালে তার সরকারি বাংলোতে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামের সাগরিকায় মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

কোস্টগার্ডের দাবি, ডিজেল, আলকাতরা ও ইঞ্জিন মিয়ানমারে পাচার করা হচ্ছিল। অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে।

জ্বালানি সরবরাহ পরিস্থিতির চাপের মধ্যেই ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল নিয়ে একটি জাহাজ দেশে পৌঁছেছে।

কুমিল্লায় বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় জানা গেছে। গভীর রাতে ভয়াবহ এই দুর্ঘটনায় ৭ জন পুরুষ, দুইজন নারী ও ৩টি শিশুর মৃত্যু হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি দেশে পরিবর্তিত ও গণতান্ত্রিক পরিবেশে আমার মনে হয়, এবারের আনন্দটা একটু ভিন্ন।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়িতে এ ঘটনা ঘটে।

মাসব্যাপী সিয়াম সাধনার পর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর। সৌদি আরবের সঙ্গে মিল রেখে এবারও বাংলাদেশের বেশ কয়েকটি এলাকার মানুষ আজ আগাম ঈদ উদযাপন করছে।

সৌদি আরবে ৩০ রোজা পূর্ণ হয়েছে আজ বৃহস্পতিবার। দেশটিতে শুক্রবার (২০ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। সৌদির সঙ্গে সঙ্গে মিল রেখে শুক্রবার বাংলাদেশের বিভিন্ন স্থানে ঈদ পালন করা হবে।

চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকায় একটি বহুতল বিপণিকেন্দ্রে আগুন লেগে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মোহাম্মদ ইউনুস (৫২) ও মো. সোলাইমান (২৮)। তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।

কুমিল্লার অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মাঝে মধ্যে ধীরগতি দেখা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে চাঁদপুরে দুইটি কাচ্চি রেস্তোরাঁকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

কুমিল্লা সিটি কর্পোরেশন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে ।

ভাসানচরের আশ্রয় শিবির থেকে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ৩৭ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাতে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় নৌবাহিনী ও পুলিশ তাদের আটক করে।

চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাতে কার্যালয়টিতে আগুন লাগে

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। বিস্তীর্ণ এই এলাকার নিরাপত্তায় র্যাব ও পুলিশের দুটি ক্যাম্প স্থাপন করা হবে।









