
জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন বলেন, দীর্ঘদিন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ অপরাজিত ছিল। একটি ম্যাচ হারতেই পারে। তবে সামনে ঘুরে দাঁড়িয়ে দল এশিয়ান গেমসে জায়গা করে নেবে এবং চ্যাম্পিয়ন হবে এমনটাই আশা তার।

২২ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের তৃতীয় গোলটি করেন আমিরুল ইসলাম। তবে চতুর্থ কোয়ার্টারে লড়াই আবার জমে ওঠে।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি সফিউল্লাহ আল মুনিরের আয়কর নথি জব্দ করার আদেশ দেওয়া হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।