ডাক্তারদের সাদা এপ্রোনের পেছনের গল্প কি জানেন?

সিটিজেন ডেস্ক

হাসপাতালের করিডর, চেম্বারের দরজা কিংবা জরুরি বিভাগের ব্যস্ততার মাঝে এক অভিন্ন দৃশ্য দেখা যায় চিকিৎসকদের গায়ে সাদা এপ্রোন। এই সাদা এপ্রোনই যেন চিকিৎসকের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তবে এই পরিচয়ের পেছনে লুকিয়ে আছে দীর্ঘ ইতিহাস, যা একসময় ছিল অনেকটাই অন্ধকার রঙের।
ইতিহাস ঘটে জানা যায়, ১৮শ ও ১৯শ শতকের শুরুর দিকে চিকিৎসা পেশা আজকের মতো নির্ভরযোগ্য ছিল না। তখন সংক্রমণ সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল না, অস্ত্রোপচার ছিল ঝুঁকিপূর্ণ, আর হাসপাতালগুলোও ছিল অপরিচ্ছন্ন। সমাজের প্রচলিত ধারণা ছিল রোগ মানেই মৃত্যু।
এই প্রেক্ষাপটে চিকিৎসকদের পোশাকেও প্রতিফলিত হতো সেই সময়ের মানসিকতা। কালো বা গাঢ় রঙের পোশাক ছিল প্রচলিত, যা শোক, গাম্ভীর্য এবং মৃত্যুর প্রতীক হিসেবে বিবেচনা করা হতো। অনেক ইতিহাসবিদ মনে করেন, চিকিৎসকদের এই পোশাক এক ধরনের সামাজিক দূরত্বও তৈরি করতো, যেন তারা জীবন ও মৃত্যুর মাঝামাঝি এক কঠিন বাস্তবতার প্রতিনিধি।
১৯শ শতকের মাঝামাঝি এসে চিকিৎসাবিজ্ঞানে শুরু হয় যুগান্তকারী পরিবর্তন। জীবাণু তত্ত্বের বিকাশ, অস্ত্রোপচারে অ্যান্টিসেপটিক পদ্ধতির ব্যবহার এবং আধুনিক হাসপাতাল ব্যবস্থার সূচনা চিকিৎসাকে নতুন ভিত্তি দেয়। ধীরে ধীরে চিকিৎসা পেশা কুসংস্কার থেকে বেরিয়ে এসে বিজ্ঞানের নির্ভরযোগ্য শাখা হিসেবে প্রতিষ্ঠা পেতে থাকে।
এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে চিকিৎসকদের সামাজিক অবস্থানও বদলাতে শুরু করে। এ সময়েই চিকিৎসকদের পোশাকে আসে বড় পরিবর্তন। সাদা রঙ, যা দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা, বিশুদ্ধতা এবং স্বচ্ছতার প্রতীক হিসেবে পরিচিত, চিকিৎসা পেশার নতুন চেতনাকে ধারণ করে।

ইতিহাসবিদদের মতে, ল্যাবরেটরির বিজ্ঞানীরা যেভাবে সাদা কোট ব্যবহার করতেন, চিকিৎসকেরাও ধীরে ধীরে সেই ধারা অনুসরণ করেন। এর মাধ্যমে তারা নিজেদেরকে কুসংস্কারনির্ভর চিকিৎসকদের থেকে আলাদা করে বৈজ্ঞানিক চিকিৎসার প্রতিনিধিত্ব করতে শুরু করেন।
সাদা এপ্রোন শুধু প্রতীকী নয়, এর রয়েছে বাস্তব উপযোগিতাও। সাদা কাপড়ে সামান্য দাগ বা ময়লা সহজেই চোখে পড়ে, যা চিকিৎসকদের পরিচ্ছন্নতা বজায় রাখতে বাধ্য করে। সংক্রমণ প্রতিরোধে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তাও দেয়।
একই সঙ্গে রোগীদের মনস্তত্ত্বেও এর প্রভাব রয়েছে। সাদা পোশাক চিকিৎসকের প্রতি আস্থা ও নিরাপত্তাবোধ তৈরি করে, যা চিকিৎসা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ।
বর্তমান সময়ে অনেক হাসপাতাল সংক্রমণ নিয়ন্ত্রণে রঙিন স্ক্রাব ব্যবহার করছে। বিশেষ করে অপারেশন থিয়েটার বা জরুরি বিভাগে সবুজ বা নীল পোশাক বেশি দেখা যায়। তবে তবুও সাদা এপ্রোন তার প্রতীকী গুরুত্ব হারায়নি।
বিশ্বের বিভিন্ন মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো ‘হোয়াইট কোট সেরিমনি’ আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষার্থীরা চিকিৎসা পেশায় প্রবেশের নৈতিক অঙ্গীকার করেন, যা সাদা এপ্রোনের গুরুত্বকে আরও গভীরভাবে তুলে ধরে।