স্ত্রী-কন্যাকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নওগাঁ সংবাদদাতা

নওগাঁর আত্রাইয়ে স্ত্রী ও কন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী নিজেও আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।
নিহতরা হলেন– উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে গৌতম সকারের ছেলে জয় সরকার, তার স্ত্রী বৃষ্টি সরকার ও কন্যা জিনি সরকার।
স্থানীয় বাসিন্দারা জানায়, নিহত জয় সরকার মাদকাসক্ত ছিলেন। এ কারণে স্ত্রী বৃষ্টি সরকার অনেকবার সংসার ছেড়ে চলে যান, আবার ফিরেও আসেন। গতকাল বৃহস্পতিবার রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে জয় তার স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে ছুরি দিয়ে নিজের শরীরেও আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই স্ত্রী বৃষ্টি সরকার মারা যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জয় সরকার ও তার সন্তানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তারা দুজনই মারা যায়।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, নিহত জয় সরকার মাদকাসক্ত ছিলেন। তিনি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে বেপরোয়া আচরণ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার পর নিজেও ছুরিকাঘাতে আত্মহত্যা করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।